মণিপুরে পুলিশের অস্ত্রাগার লুটের চেষ্টা, তৎপর মুখ্যমন্ত্রী 

0
210
এবার মণিপুর রাইফেলসের দু’টি ব্যাটেলিয়নের অস্ত্রাগার থেকে দুষ্কৃতীদের অস্ত্রশস্ত্র লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। রাজ্যের পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় শেষ পর্যন্ত দুষ্কৃতীদের তাড়ানো সম্ভব হয়।
অস্ত্রাগার রক্ষার জন্য শূন্যে কয়েক রাউন্ড গুলি চালাতে হয় নিরাপত্তা বাহিনীকে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার সময় দুষ্কৃতীদের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।অন্যদিকে, জঙ্গি হামলার পর পরই তাদের খোঁজে জিরিবামে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেই তল্লাশি অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়।এরইমধ্যে শুক্রবার বিকালে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মৈরেম্বাম কৈরেং সিংর বাড়ির চত্বরে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পুলিশ সূত্রে খবর, সেই রাতেই মণিপুর রাইফেলসে‌র দ্বিতীয় ও সপ্তম ব্যাটেলিয়নের অস্ত্রাগার লুটের চেষ্টা করে একদল দুষ্কৃতী।এদিকে, মণিপুরের শাসকদলের সব বিধায়ককে নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এরপর রাতেই রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের সঙ্গে দেখা করতে রাজভবনে যান তিনি।