বাংলাদেশে জুলাই আন্দোলনে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় করা হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ৫ নভেম্বর রাতে উওরা ৪নং সেক্টরের বাড়ি থেকে আটক করা হয় অভিনেত্রীকে।
তার আগে ১২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান।ওইদিন তার জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট ঘোষণা করে হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। ওই মামলায় এর আগে নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এ আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে। এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ–সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেয়।উল্লেখ্য,১৯৭০ সালে জন্মগ্রহণ করেন শমী কায়সার।
তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মায়ের নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং প্রাক্তন সংসদ সদস্য। প্রাক্তন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া, পান্নার বোন।বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার উত্তরার আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ই-ক্যাবের প্রাক্তন সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
