গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Hooghly অসিতের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার নতুন মামলা

    অসিতের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার নতুন মামলা

    0
    262
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    জেলমুক্তি তো হলই না উল্টে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি মামলা যুক্ত হয়েছে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবতী অসিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

    ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে চুঁচুড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান অসিত মজুমদার ও তৃণমূল কর্মীরা। পুলিশ অবরোধ তুলতে গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। সেই ঘটনায় অসিত মজুমদার, চুঁচুড়ার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল অসিত মজুমদারদের। আদালত ৭ জনকে জামিন দিলেও অসিত মজুমদার, পার্থ সাহা এবং মির্জা সানোয়ার আলির জামিন হয়নি।

    অসিত মজুমদারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানির নতুন মামলা দায়ের হওয়ায় ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।