গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National এয়ার ইন্ডিয়ার বিমানে দেড় কোটির সোনা পাচারের চেষ্টা!

    এয়ার ইন্ডিয়ার বিমানে দেড় কোটির সোনা পাচারের চেষ্টা!

    0
    104
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বিমানে করে প্রায় দেড় কোটি টাকার সোনা পাচারের অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রু-কে গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা সংস্থা। ধৃত ব্যক্তি গত ১৩ জুন নিউইয়র্ক থেকে মুম্বইগামী এআই-১১৬ বিমানে ছিলেন। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের সোনার বিস্কুট।
    যার বাজার মল্য প্রায় দেড় কোটি টাকা। জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর থেকেই ওই ক্রু-র ওপর নজরদারি চালানো হচ্ছিল। কাস্টমসের আধিকারিকেরা বিমানবন্দরে আগে থেকেই সতর্ক ছিলেন। মুম্বইতে অবতরণ করার পর সন্দেহভাজন ওই কর্মীকে আলাদা করে নিয়ে গিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন।
    তাঁর জবাবে অসঙ্গতি পাওয়া গেলে তল্লাশি চালানোর সময়ই তার কাছ থেকে সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।