ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা : দিলীপ

0
16
ছবি সৌজন্যে : নিজস্ব
ভারতকে বাংলাদেশ,পাকিস্তান বানানোর চেষ্টা চলছে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কিন্তু এতে কোনও লাভ হবে না বলেও মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী।
একইসঙ্গে আন্দোলনকারীদের বিদেশি শক্তির পেশাদার পুতুল বলে কটাক্ষ ছুঁড়েছেন তিনি।দিলীপ ঘোষ বলেছেন, সহজ টার্গেট হল পার্লামেন্ট অধিবেশন। ওই সময় ওখানে প্রেস মিডিয়া বেশি থাকে। দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। তাঁর দাবি, পাকিস্তান-বাংলাদেশ-নেপালে যেমন গণআন্দোলন হয়েছিল, বিরোধীরা সেই একই পরিস্থিতি ভারতে তৈরি করতে চাইছে। আগেও সফল হয়নি। এবারও সফল হবে না।
কৃষক আন্দোলনের মতো পরিণতি হবে। একই লোক। এরা যাঁরা কৃষক আন্দোলন করে, এরাই ছাত্র আন্দোলন করে, এরাই আবার মহিলা আন্দোলন করায়।