গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs ব্যারাকপুরের চেয়ারম্যানকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা

    ব্যারাকপুরের চেয়ারম্যানকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা

    0
    54
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসকে ডিজিট্যাল অ্যারেস্টের চেষ্টার অভিযোগ উঠেছে। কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে ফোন করে হুমকি দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে।

    জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান উত্তম দাসের কাছে ফোন আসে। ফোনের ওপ্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে কলকাতা সাইবার ক্রাইমে উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেয়। ওই ব্যক্তি দাবি করেন উত্তম দাসের নামে নথিভুক্ত সিম কার্ড ব্যবহার করে অপরাধ সংগঠিত করা হয়েছে। এই অপরাধের প্রেক্ষিতে সাইবার ক্রাইম বিভাগে মামলা দায়ের হয়েছে।

    তদন্তের স্বার্থে তাঁকে মুম্বইয়ে হাজিরা দিতে হবে। এরপরেই তাকে হোয়াটসঅ্যাপে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানানো হয়। সন্দেহ হওয়ায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে যোগাযোগ করে অভিযোগ দায়ের করেন।