নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার ২ চিকিৎসক

0
126
ছবি সৌজন্যে : এক্স
দিল্লি বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ভারত-নেপাল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন দুই ব্রিটিশ চিকিৎসক।
দুই সন্দেহভাজনের মধ্যে একজন পাকিস্তান বংশোদ্ভূত যুবক ও অন্যজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মহিলা। এসএসবির তরফে জানা গিয়েছে, বৈধ ভিসা ছাড়াই ওই দুই চিকিৎসক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া দু’জন সুমিত্রা শাকিল অলিভিয়া ও ৩৫ বছর বয়সি হাসান আম্মান সেলিম।
এদের মধ্যে সুমিত্রার জন্মস্থান কর্নাটকের উদুপি, এবং সেলিম পাক বংশোদ্ভূত। দু’জনেই বর্তমানে ব্রিটিশ পাসপোর্টধারী। কেন তাঁরা নেপাল থেকে ভারতে প্রবেশ করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের সঙ্গে দিল্লির সাম্প্রতিক হোয়াইট কলার টেরর-এর কোনও যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।