ওড়িশার সেই বিশ্ববিদ্যালয় চত্ত্বরেই অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

0
156
ছবি সৌজন্যে : এক্স
ছাত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার পর আবারও বালেশ্বরের বিশ্ববিদ্যালয় চত্ত্বরে অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা পুলিশ জানিয়েছে, শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপকদের কোয়ার্টারে ঢুকে পড়েন এক ব্যক্তি।
তারপর দরজা বন্ধ করে এক অধ্যাপাকের স্ত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন তিনি। ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রবিবার ওই অধ্যাপক পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত নিজেকে এলপিজি সিলিন্ডারের মিস্ত্রি বলে পরিচয় দিয়ে জানায়, কোম্পানি থেকে তাকে পাঠানো হয়েছে। তিনি সিলিন্ডার এবং সিলিন্ডারের পাইপ পরীক্ষা করবেন। কিন্তু ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় ওই ব্যক্তি।
কোনওরকমে তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে অধ্যাপকের নাম ধরে চিৎকার করেন স্ত্রী। তখন বাইরে থেকে নিরাপত্তাকর্মীরাও ছুটে আসেন কোয়ার্টারে। অভিযুক্তকে আটকে রেখে খবর দেওয়া হয় থানায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি বালেশ্বর জেলার নালগিরিতে। তিনি সত্যিই গ্যাসের মিস্ত্রি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।