গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কানওয়ার যাত্রাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে: যোগী

    কানওয়ার যাত্রাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে: যোগী

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    কিছু মানুষ কানওয়ার যাত্রাকে অপমান করার চেষ্টা করছে, উদ্বেগ প্রকাশ করে এমনটাই বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, কিছুজন ক্রমাগত ওই কানওয়ার যাত্রার উৎসাহ ও ভক্তির ক্ষতি এবং অপমান করার চেষ্টা করছে।
    এমনকী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ব্যক্তিগতভাবেও এই ধরনের প্রচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রবিবার মেরঠে কানওয়ার যাত্রীদের ওপর ফুলের পাপড়ি বর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী যোগী। এছাড়াও আকাশপথে চৌধুরী চরণ সিং কানওয়ার মাগ এবং মেরঠ-মুজাফফরনগর সড়ক পরিদর্শন করেছেন।
    তিনি আরও জানিয়েছেন, তাঁর খুব ভালো লাগছে যে, কানওয়ার বহনকারী শিবভক্তরা সামাজিক সম্প্রীতি প্রদর্শন করছেন এবং ভক্তির সঙ্গে এগিয়ে যাচ্ছেন।