তাঁর ও পরিবারের উপর বহুবার হামলার চেষ্টা : সলমন 

0
788
Attempts to attack him and his family many times  Salman
Attempts to attack him and his family many times Salman
তাঁকে ও পরিবারের সদস্যদের উপর বহুবার হামলার চেষ্টা করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সলমন খান। মুম্বই পুলিশ এই মর্মে একটি চার্জশিট দাখিল করেছে।
১ হাজার ৭৩৫ পাতার চার্জশিটে উল্লেখ করা হয়েছে, অভিনেতা বিশদে জানিয়েছেন কী ভাবে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা লরেন্স বিষ্ণোই দলের তরফ থেকে হুমকি পাচ্ছেন।চলতি বছর জানুয়ারি মাসে সলমন খানের খামারবাড়ি পানভেলে দুই ব্যক্তি ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন। সেই দুই ব্যক্তিকে বিষ্ণোই গ্যাং-এর দুষ্কৃতী হিসেবে সনাক্ত করে মুম্বই পুলিশ। পরে মুম্বইয়ে সলমন খানের বাড়ি গ্যালাক্সি-র সামনে গুলিবর্ষণের ঘটনায় তৎপর হয়েছিল মুম্বই পুলিশ। জিজ্ঞাসাবাদে সলমন খান জানিয়েছিলেন, ভোরবেলা তাঁর বাড়ির সামনে আতস বাজি ফাটার মতো শব্দ শুনতে পান তিনি।বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান, বাইরে থেকে দুই দুষ্কৃতী বাইকে করে এসে দোতলার বারান্দাকে তাক করে গুলি ছুড়েছিল। অভিনেতার কথায়, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলার বহুবার চেষ্টা করা হয়েছে। শুনেছেন এই হামলার দায় নিয়েছে লরেন্স বিষ্ণোই। তাই তাঁরাই বাড়ির সামনে গুলিবর্ষণ করেছিল বলে বিশ্বাস করেন তিনি।