বাংলাকে বিভাজন করার প্রচেষ্টা : তৃণমূল 

0
156
Attempts to divide Bengal Trinamool
Attempts to divide Bengal Trinamool
বাংলাকে বিভাজন করার প্রচেষ্টা চলছে। সুকান্ত মজুমদারের প্রস্তাবে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বুধবার উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। যা নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি প্রথম থেকে বিমল গুরুংয়ের সঙ্গে দার্জিলিংয়ে চুক্তিবদ্ধ ছিল।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে এসে কথাও হতো গোর্খাল্যান্ডের সপক্ষে। এখন উত্তরবঙ্গ নিয়ে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে। উত্তরবঙ্গকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যেটুকু অস্তিত্ব রয়েছে বিজেপির, ওদিকে চলে গেলে, সেটুকুও থাকবে না। সুকান্ত মজুমদারের এই কথা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, তীব্রভাবে এর প্রতিবাদ করছে। এর পাল্টা জবাবে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, সর্বভারতীয় বিজেপি মনে করে, পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগলিক সীমারেখা অটুট রেখেই, সেখানে সার্বিক আর্থসামাজিক উত্তরণ এবং উন্নয়ন সম্ভব। পশ্চিমবঙ্গ রাজ্যটি যারা সৃষ্টি করেছেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এনসি চট্টোপাধ্যায় রমেশচন্দ্র মজুমদার, সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাদের প্রত্যেকের আবেগ জড়িয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে।পরিস্থিতির বাধ্যককতায় ১৯৪৭ সালের ২০ জুন জ্যোতি বসুরাও এর পক্ষে ভোট দেন। বিজেপি বাংলাভাগের পক্ষে নই, এটা অপপ্রচার।