আর জি কর : হাইকোর্টে নির্যাতিতার বাবা-মা

0
124
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সুপ্রিম কোর্ট-র অনুমতির পরেই আর জি কর-কাণ্ডে আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে নির্যাতিতার পরিবার।
বৃহস্পতিবার নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগামী মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। আর জি কর মামলায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার।
কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ওই সময়ে পরিবারের আর্জি শুনতে চায়নি হাইকোর্ট। যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্ট-র নির্দেশ কলকাতা হাইকোর্টেই ফিরেছে নির্যাতিতার পরিবার।