গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs মিল কর্তৃপক্ষকে তৃণমূলের মার, বন্ধ অকল্যান্ড জুটমিল

    মিল কর্তৃপক্ষকে তৃণমূলের মার, বন্ধ অকল্যান্ড জুটমিল

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূলের বিরুদ্ধে মিল কর্তৃপক্ষকে মারধরের অভিযোগে বন্ধই হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুটমিল। ঘটনার জেরে কর্মহীন হয়ে পড়েছেন অন্তত ৪ হাজার শ্রমিক। তোলাবাজি, ভাগ বাটোয়ারা নিয়ে জুটমিলগুলোকে শেষ করে দিচ্ছে তৃণমূল।
    মিল বন্ধ হতেই আক্রমণ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। জানা গিয়েছে অকল্যান্ড জুটমিলে বেশকিছু ধরে গন্ডগোল চলছি। শনিবার সকালে আচমকা মিল কর্তৃপক্ষের একজন শঙ্কর তরফদারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমল শ্রমিক সংগঠনের একাংশের বিরুদ্ধে। মারধরের সেই ভিডিও ভাইরাল রয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। মিল বন্ধ হওয়ার পর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তৃণমূলকে আক্রমণ করে বলেছেন জুট শিল্প পুরোপুরি শেষ করে দিতে চাইছে এই সরকার। প্রত্যেকটা মিলে জুলুমবাজি, তোলাবাজি চালাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। যদিও তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডের দাবি বহিরাগতরা হামলা চালিয়েছে।