৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

0
146
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লিগ সরকার পতনের দিন ৫ অগাস্টকে জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লিগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার।
এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহিদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতিবছর যথাযথভাবে এই তিন দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
৫ অগাস্ট জুলাই গণ–অভ্যুত্থান দিবস ক শ্রেণিভুক্ত এবং অপর দুটি দিবস খ শ্রেণিভুক্ত করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে। গণ–অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে ৮ অগাস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।