গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports নেই কামিন্স, অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফের স্মিথ

    নেই কামিন্স, অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফের স্মিথ

    0
    102
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অ্যাডিলেড টেস্ট শেষে প্যাট কামিন্সের দেওয়া সেই ইঙ্গিত সত্যি হলো।অস্ট্রেলিয়া অধিনায়ক থাকছেন না মেলবোর্নে বক্সিং ডে টেস্টে।

    হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ক্রাচে ভর দিয়ে থাকা ন্যাথান লায়নও অনুমিতভাবেই থাকছেন না বছর শেষের এই টেস্টে।কামিন্সের অনুপস্থিতিতে যথারীতি নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।এবারের অ্যাশেজের প্রথম দুই টেস্টে তার নেতৃত্বেই জিতেছিল অস্ট্রেলিয়া।অসুস্থতার কারণে তিনি খেলতে পারেননি তৃতীয় টেস্টে।কামিন্সের জায়গায় সুযোগ পেয়েছেন জাই রিচার্ডসন। তিন টেস্ট খেলা এই পেসার চার বছর পর খেলতে পারেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট।লায়নের জায়গা স্কোয়াডে এসেছেন টড মার্ফি। তবে তার একাদশে থাকা নিশ্চিত নয়। মেলবোর্নে চার পেসার খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।পিঠের চোট কাটিয়ে অ্যাডিলেইড টেস্ট দিয়েই দীর্ঘ পাঁচ মাস পর মাঠে ফেরেন কামিন্স।দুই ইনিংসেই দারুণ বোলিং করে উইকেট শিকার করেন তিনটি করে।নেতৃত্বেও ছিলেন উজ্জ্বল। ওই টেস্ট জিতেই সিরিজ জয় ও অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করে অস্ট্রেলিয়া।সিরিজের ফয়সালা হয়ে যাওয়ার পর ঝুঁকি নিয়ে টানা দু’ টেস্ট খেলানো হচ্ছে না তাকে।অ্যাডিলেডে রিচার্ডসনকে দলের সঙ্গে রাখা হয়েছিল অনুশীলনের জন্য। চোটপ্রবণ পেসার এবার মেলবোর্ন টেস্টের জন্য স্কোয়াডেও জায়গা পেয়ে গেলেন।মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার তৃতীয় পেসার হবেন অবশ্য মাইকেল নিসার।ব্রিজবেন টেস্টে ৫ উইকেট শিকারের পরও তিনি অ্যাডিলেডে বাদ পড়েছিলেন কামিন্স ফেরায়। এখান আবার একাদশে ফিরবেন পেসার কামিন্স। অস্ট্রেলিয়া চার পেসার খেলালে মাঠে নামার সুযোগ পাবেন রিচার্ডসন।ব্রিজবেনে গোলাপি বলের টেস্টে সুযোগ না পাওয়া লায়ন অ্যাডিলেডে ফিরে দুই ইনিংসে উইকেট শিকার করেন পাঁচটি। দ্বিতীয় ইনিংসে তার ৫ উইকেটই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়।

    তবে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। শুধু এই টেস্টে নয়, সিডনিতে বছর শুরুর টেস্টেও তিনি থাকতে পারবেন না নিশ্চিতভাবেই।