গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International পুড়ছে অস্ট্রেলিয়া

    পুড়ছে অস্ট্রেলিয়া

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স

    তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চল। দেশটির কিছু এলাকায় ভয়াবহ দাবানল পরিস্থিতি তৈরি হতে পারে।

    বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ২০১৯–২০ সালের ব্ল্যাক সামার দাবানলের পর থেকে এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিগুলোর একটি। কুইন্সল্যান্ড ছাড়া অস্ট্রেলিয়ার সব রাজ্য ও অঞ্চলে তীব্র থেকে চরম তাপপ্রবাহ ঘোষণা করা হয়েছে। আগামী কয়েক দিন উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া রাজ্যে সম্পূর্ণ অগ্নিনিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যটির উত্তরাঞ্চলে ৪৫০টি স্কুল ও শিশু পরিচর্যা কেন্দ্র বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে বিভিন্ন পার্ক।এই অঞ্চলের দাবানল ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয়েছে ক্যাটাস্ট্রফিক, যা সর্বোচ্চ সতর্কতার স্তর। একজন আবহাওয়াবিদ জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহের সঙ্গে এত উচ্চমাত্রার দাবানল ঝুঁকির সমন্বয় সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি। বর্তমান পরিস্থিতিকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।এদিকে,ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে একাধিক দাবানল নিয়ন্ত্রণে রাখতে লড়াই করেন দমকলকর্মীরা। ভডোঙ্গা শহরের কাছে বড় একটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ১২টির বেশি বিমান দিয়ে জল নিক্ষেপ করতে হয়েছে।

    মেলবোর্নে গত ছ’ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু উপকূলীয় শহরে তাপমাত্রা পৌঁছেছে ৪৯ ডিগ্রি সেলসিয়াসে।পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রায় সব এলাকা, ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলসের বেশিরভাগ অংশ এবং তাসমানিয়ার কিছু এলাকায় তাপপ্রবাহ চরম আকার ধারণ করবে।