
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের আশঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর সুপার এইটে ওঠার সমীকরণ এখন পুরোপুরি অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করছে ২০২১ সালের চ্যাম্পিয়নদের।
ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের হারের ফলে গ্রুপ বি’-তে কঠিন অবস্থানে পড়ে যায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন পাথুম নিশ্ঙ্কা, তার ৫২ বলে অপরাজিত ১০০ রান দলকে সহজ জয় এনে দেন।এখন অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচের ওপর। যদি জিম্বাবুয়ে তাদের বাকি দুটি ম্যাচের একটি জিততে পারে, তাহলে অস্ট্রেলিয়ার বিদায় প্রায় নিশ্চিত।আর জিম্বাবুয়ে দু’ ম্যাচেই হারলে, অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে নেট রান রেটের হিসাবে এগিয়ে যেতে।অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ম্যাচ শেষে বলেছেন, এখন ভাগ্যের ওপর নির্ভর করছেন।টুর্নামেন্টজুড়ে ইনজুরির ধাক্কা সামলাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রধান পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের অনুপস্থিতি বোলিং আক্রমণকে দুর্বল করে দিয়েছে। সেরাটা খেলতে পারেননি। ড্রেসিংরুমে সবাই ভীষণ হতাশ।
উল্লেখ্য,টুর্নামেন্টজুড়ে ইনজুরির ধাক্কা সামলাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রধান পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের অনুপস্থিতি বোলিং আক্রমণকে দুর্বল করে দিয়েছে।








