গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment অভিনেতা ডেভিড আর্গ প্রয়াত 

    অভিনেতা ডেভিড আর্গ প্রয়াত 

    0
    125
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অভিনেতা ডেভিড আর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।অস্ট্রেলিয়ার রিপোর্ট অনুযায়ী, মেলবোর্নে জন্মগ্রহণ করা ডেভিড ১৯৮৩ সালে , বিএমএক্স ব্যান্ডিটস সিনেমায় নিকোল কিডম্যানের সঙ্গে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

    আবার ১৯৮১ সালের যুদ্ধের নাটক গ্যালিপোলিতে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন। এতে স্নোই চরিত্রে দেখা যায় তাকে।অভিনেতা জানুয়ারিতে শারীরিক জটিলতা থেকে পরিত্রাণে গোপনে একটি গো ফান্ড মি পেজ তৈরি করেছিলেন। মূলত একটি মোবিলিটি স্কুটার কেনার জন্য অর্থ সহায়তার আশা পেজটি খুলেছিলেন তিনি।ডেভিড আর্গ তখন লিখেছিলেন, ক্যান্সারসহ কিছু শারীরিক জটিলতার জন্য তাঁর রক্ত সঞ্চালন দুর্বল, পা ক্রমশ ব্যথার সঙ্গে খাঁজ কাটতে থাকে এবং হাঁটাও কঠিন হয়ে পড়ছে।ডেভিড আর্গ আরও লিখেছিলেন, জীবন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তিনি তাঁর জন্য একটি মোবিলিটি স্কুটার কিনতে সহায়তা করার অনুরোধ করছেন। একটি স্কুটার তাঁর দৈনন্দিন জীবনের জন্য অবিশ্বাস্যভাবে সহায়ক হবে।এদিকে ডেভিড আর্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র পরিবেশক সংস্থা আমব্রেলা এন্টারটেইনমেন্ট। সংস্থাটি ডেভিড আর্গকে শ্রদ্ধা জানাতে কৌতুক প্রতিভাবান বলে উল্লেখ করেছেন। আর বিবৃতিতে বলা হয়েছে, ডেভিড এমন একজন অভিনেতা ছিলেন, যিনি দর্শকদের হাসাতে পারতেন। পর্দায় তার উপস্থিতি কখনো খারাপ ছিল না।সত্তর দশক থেকে ৯০-এর দশকের শেষ দিকে মঞ্চেও দারুণভাবে পারফর্ম করেছেন ডেভিড আর্গ।

    এর মধ্যে রয়েছে ,হেয়ার দ্য ট্রাইবাল লাভ রক মিউজিক্যাল, দ্য কান্ট্রি ওয়াইফ, স্লিপিং বিউটি অন আিইস এবং দ্য মাউথ শো।এ ছাড়া তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য রেজারব্যাক, গোয়িং ডাউন, মেলভিন সন অব অ্যালভিন, ব্যাকলাশ, অ্যাঞ্জেল বেবি, রোড ট্রেন ও হারকিউলিস রিটার্নস।