অস্ট্রেলিয়ার হোটেলে খাবারে বিষ : জোকোভিচ

0
111
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বিষ দেওয়া হয়েছিল নোভাক জোকোভিচকে। ২০২২ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় অস্ট্রেলিয়ায় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি।

করোনার টিকা না নেওয়ার জন্য অস্ট্রেলিয়ায় ঢুকতে না দিয়ে একটি হোটেলে নিভৃতবাসে রাখা হয়েছিল জোকোভিচকে। সেই সময় তাঁকে বিষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন টেনিস তারকা।এদিকে রবিবার থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড।এ বারে তাঁর খেলতে কোনও বাধা নেই।কিন্তু তিন বছর আগে পরিস্থিতি এমন ছিল না।জোকোভিচকে অস্ট্রেলিয়া থেকে বার করে দেওয়া হয়েছিল সে বার। মেলবোর্নে একটি হোটেলে নিভৃতবাসে রেখে দেওয়া হয়েছিল তাঁকে।ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল তাঁর। জোকোভিচ বলেছেন, তাঁর কিছু শারীরিক সমস্যা হয়েছিল ওই সময়।

বুঝতে পারেন মেলবোর্নে যে হোটেলে তাঁকে রাখা হয়েছিল, সেখানে তাঁর খাবার বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। একমাত্র সেই কারণে তাঁর শরীর খারাপ হয়েছিল।জোকোভিচ জানিয়েছেন, সেই সময় তাঁর প্রচণ্ড জ্বর হয়েছিল।