
অস্ট্রেলিয়ায় শনিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সমীক্ষাতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী পদপ্রার্থী পিটার ডাটনের রক্ষণশীল দলের থেকে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী আস্থনি আলবানিজের লেবার পার্টি।
এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ১ কোটি ৮০ লক্ষ। এর মধ্যে রেকড ৮০ লাখ ভোটার আগেই ভোট দিয়েছেন। শুধুমাত্র অস্ট্রেলিয়া নয়, বাইরের ৮৩ টি দেশেও রয়েছে ভোটগ্রহণ কেন্দ্র। বিদেশে বসবাসকারী অস্ট্রেলিয়ানরা ওই কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।
প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, তাঁর নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী সরকার এ মেয়াদে খুবই শক্ত ভিত গড়ে তুলেছে। আবাসন ব্যবস্থার উন্নতি ও অস্ট্রেলিয়ার সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা মেডিকেয়ার-কে আরও শক্তিশালী করার মতো মূলনীতি বাস্তবায়নের জন্য তাঁদের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রয়োজন।
