গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports চ্যাম্পিয়ন কিসকে হারিয়ে কোয়ার্টারে পেগুলা

    চ্যাম্পিয়ন কিসকে হারিয়ে কোয়ার্টারে পেগুলা

    0
    59
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    অস্ট্রেলিয়ান ওপেনের উওমেন্স সিঙ্গলসে ট্রফি ধরে রাখার স্বপ্ন থেমে গেল ম্যাডিসন কিসের। চতুর্থ রাউন্ডে একপেশে ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন এই মার্কিন তারকা।

    তাঁর জায়গায় কোয়ার্টার-ফাইনালে উঠেছেন ঘনিষ্ঠ বন্ধু জেসিকা পেগুলা।বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের এই ম্যাচে মেলবোর্নের রড লেভার অ্যারেনায় মাত্র ৭৮ মিনিটে ৬-৩, ৬-৪ গেমে জয় তুলে নেন ৩১ বছর বয়সী পেগুলা।ম্যাচে আক্রমণাত্মক খেললেও ভুলের মাশুল দিতে হয়েছে কিসকে। তিনি ২৬টি উইনার মারেন, যা পেগুলার চেয়ে ১২টি বেশি। তবে ২৮টি আনফোর্সড এররের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি গত বছর এখানেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতা কিস।

    কোয়ার্টার-ফাইনালে উঠতে পেগুলা এখন সেমি-ফাইনালের টিকিটের লড়াইয়ে নামবেন আমেরিকারই অ্যামান্ডা অ্যানিসিমোভার বিপক্ষে।এর আগে চতুর্থ রাউন্ডে অ্যানিসিমোভা চীনের ওয়াং জিনয়ুকে ৭-৬ (৪), ৬-৪ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন।