
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, তিনি শিগগিরই সাধারণ নির্বাচনের ডাক দেবেন।খবরে বলা হয়েছে, ৩ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে বামপন্থী লেবার পার্টির নেতা আলবানিজের নেতৃত্বাধীন সরকারের তিন বছরের মেয়াদ প্রায় শেষের দিকে। ১৭ মে এর মধ্যে তাদেরকে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। অন্যদিকে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, বর্তমান সরকার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমানে সমানে লড়াই করছে। প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর ২০২২ সালে ক্ষমতা হারায় রক্ষণশীলরা।
নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, তিনি শিগগিরিই নির্বাচনের তারিখ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি স্থানীয় এক রেডিও স্টেশনকে বলেছেন, খুব শিগগিরই ঘোষণা করা হবে।বলা হচ্ছে,৩ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করে আলবানিজ আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করার ঘোষণা করবেন।
অন্যদিকে,৬২ বছর বয়সী সরকার প্রধান অ্যান্থনি আলবানিজ চলতি সপ্তাহের শুরুতে তাদের বার্ষিক বাজেট প্রকাশ করেছেন। এতে আশ্চর্যজনকভাবে কর কমনো ও বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে, যাতে ভোটারদের আকৃষ্ট করা যায়।
