অস্ট্রেলিয়ার ‘হল অব ফেমে’ ক্লার্ক

0
114
ছবি সৌজন্যে : এক্স

মাঠের পারফরম্যান্সে অনেকবারই সেরার স্বীকৃতি মিলেছে মাইকেল ক্লার্কের। এবার অসাধারণ এক ক্যারিয়ারের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। ৬৪তম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে জায়গা পেয়েছেন তিনি।

অবসরের এক দশক পর অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের পাশে বসতে পেরে ভীষণ খুশি ক্লার্ক।৪৩ বছর বয়সী ব্যাটসম্যান বলেছেন, শৈশবের রোল মডেল, আইডল ও অনেক কিংবদন্তি খেলোয়াড়দের পাশে বসতে পারাটা সম্মানের। যখন কেউ সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলবেন তখন লোকজন আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বলবে। ৬ বছর বয়সেই তাঁর পথচলা শুরু হয়েছিল। ৩৪ বছর বয়সে অবসর নিয়েছেন।১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখা মাইকেল ক্লার্কের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ওয়ানডে দিয়ে। সেই শুরু এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।একাদশের অবিচ্ছেদ অংশ হয়ে দলকে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেই ব্যাট-প্যাড তুলে রেখেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে ১ শো ১৫ টেস্ট খেলেছেন ক্লার্ক। ২৮ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ৮ হাজার  ৬৪৩ রান করে অস্ট্রেলিয়ানদের মধ্যে ষষ্ঠ রানসংগ্রাহক। ক্যারিয়ারসেরা ৩ শো ২৯ রান করেছেন ভারতের বিপক্ষে। অন্যদিকে ২ শো ৪৫ ওয়ানডেতে রান করেছেন ৭ হাজার ৯ শো ৮১ রান।

৫৮ ফিফটির বিপরীতে ৮ সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর ৩৪ টি-টোয়েন্টিতে তার রান ৪ শো ৮৮। সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে ১ শো ৩৯ ম্যাচে নেতৃত্ব দেওয়া ক্লার্ক পুরো ক্যারিয়ারে উইকেট নিয়েছেন ৯৪টি।