এক ম্যাচ হাতে রেখে সিরিজ অস্ট্রেলিয়ার

0
184

পাকিস্তানকে ফের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয় ১৩ রানে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১৪৭ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে ১৩৪ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসকে ভাগ করা যায় দু’ ভাগে। মাত্র ৩.১ ওভারে বিনা উইকেটে পঞ্চাশ ছুঁয়ে ফেলার পর পথ হারিয়ে ফেলে তারা। উড়ন্ত শুরুর পরও সংগ্রহটা তাই বড় হয়নি তাদের।দারুণ বোলিংয়ে স্বাগতিকদের দেড়শর নিচে আটকে রাখেন হারিস রউফ, আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিম। এই তিন জন মিলে ১২ ওভারে ৬০ রানে নেন ৯ উইকেট। আবার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ মিলে ৮ ওভারে ৮৩ রান দিয়ে পাননি কোনো উইকেট।রান তাড়ায় বিস্ময়করভাবে প্রথম ৯ ওভারে কোনো বাউন্ডারিই পায়নি পাকিস্তান।

১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলা দলকে লড়াইয়ে রাখেন উসমান খান ও ইরফান খান। উসমান ফিফটি করে ফেরার পর লড়াই চালিয়ে যান ইরফান। তবে জয় এনে দিতে পারেননি তিনি। সোমবার হোবার্টে হবে শেষ ম্যাচ।

ছবি  সৌজন্যে : এক্স