২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া

0
23
ছবি সৌজন্যে : এক্স

ফিফা বিশ্বকাপ শুরুর আর বাকি ১০ দিন। দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রিয়া। 

রিয়ালের ডেভিড আলাবাকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রালফ রাংনিক।দলে আরো আছেন রেড স্টার বেলগ্রেডের ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ফরোয়ার্ড এবং দেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় মার্কো আর্নাউটোভিচকে। আক্রমণভাগে কোচের মূল ভরসা অভিজ্ঞ ফরোয়ার্ড আর্নাউটোভিচ।দলে অধিনায়ক ডেভিড আলাবা, সাবিতজার এবং আর্নাউটোভিচের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি নতুন প্রতিভাবানদের সুযোগ দেওয়া হয়েছে।ইংল্যান্ড ও জার্মানি ছেড়ে অস্ট্রিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া দুই মিডফিল্ডার কার্নি চুকুউয়েমেকা এবং পল ওয়ানারকে সরাসরি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ রাংনিক।চোটের কারণে নিয়মিত ডিফেন্ডার গেরনট ট্রাউনার এবং ম্যাক্সিমিলিয়ান ওবারকে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছে।

 ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়া খেলবে গ্রুপ জে’তে প্রতিপক্ষ দলগুলো হলো আর্জেন্টিনা, আলজেরিয়া এবং জর্ডান। ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে  বিশ্বকাপ অভিযান শুরু করবে দেশটি।