গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ফের বাড়ল অটো এলপিজি-র দাম 

    ফের বাড়ল অটো এলপিজি-র দাম 

    0
    42
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বুধবার সকাল ৬টা থেকে আবার বেড়েছে অটো এলপিজির দাম। তিন সপ্তাহের মধ‍্যে এই নিয়ে তৃতীয়বার। এ বার লিটারে দাম বেড়েছে ১২.২৮ টাকা।
    এই বৃদ্ধির পর কলকাতায় প্রতি লিটারের অটো এলপিজির দাম হল ৮২.৯৬ টাকা। মঙ্গলবার মধ‍্যরাতের পর এই দাম বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়েছে তেল সংস্থাগুলি। উল্লেখ‍্য, যুদ্ধের আবহে মাত্র ৩ সপ্তাহের মধ‍্যে এই জ্বালানির দাম ২৬ টাকা বাড়ল। এর আগে ১১ মার্চ ৫ টাকা ও ২০ মার্চ ৮ টাকা দাম বেড়েছিল এই জ্বালানির। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে এভাবে বারবার গ্যাসের এলপিজি দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ অটোচালকরা।
    একই সঙ্গে হতাশাতেও ভুগছেন অনেকে। এলপিজি- র দাম বৃদ্ধির জেরে অটো ভাড়া বাড়াতে হবে বলে জানিয়েছেন অটোচালকদের অনেকে।