বেপরোয়া লরির চাকায় পিষ্ট অটোযাত্রী

0
167
ছবি সৌজন্যে : নিজস্ব
দিনের শুরুতেই বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার সকালে জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত এলাকায় এই দুর্ঘটনা ঘটতেই এলাকাজুড়ে নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি অটো ও একটি মোটর ভ্যান বেপরোয়া গতিতে রেষারেষি করছিল। তার জেরে লরি থেকে এক যাত্রী রাস্তায় পড়ে যান। তাঁকে পিষে দেয় উল্টো দিক থেকে আসা একটি লরি। দুর্ঘটনার জেরে অটো ও মোটর ভ্যানের আরও কয়েকজন যাত্রী আহত হন।
রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা রবীন গায়েন নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।