হোয়াটসঅ্যাপে অটো শেয়ার ইন্সটাগ্রাম স্টোরি

0
166
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইন্সটাগ্রাম স্টোরি এখন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা যাবে। সম্প্রতি মেটা ঘোষণা করেছে, ক্রস পোস্টিং ফিচারের মাধ্যমে এই সার্ভিস পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে একজন ইউজার একবার ইন্সটাগ্রামে স্টোরি আপলোড করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রকাশিত হয়ে যাবে।

এই ফিচার ইতিমধ্যেই কিছু নির্বাচিত ইউজারের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই এই ফিচার সকলের জন্য ওপেন করা হবে বলে জানিয়েছে মেটা।মেটা কেবল ইন্সটাগ্রাম নয়,হোয়াটসঅ্যাপের জন্যও একই ধরনের ফিচার নিয়ে এসেছে।

এখন থেকে হোয়াটসঅ্যাপের স্টোরি ফেসবুকেরও সরাসরি শেয়ার করা সম্ভব।বর্তমানে এই ফিচার বেটা টেস্টিং পর্যায়ে রয়েছে।ইউজারদের রেসপন্স এবং ফিডব্যাকের উপর ভিত্তি করে খুব দ্রুতই এই ফিচার বিশ্বব্যাপী ওপেন করা হবে।