হ্যাটট্রিকের পর গ্যালারিতে অটোগ্রাফ, কার্ড

0
105
ছবি সৌজন্যে : এক্স

দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণের পরপরই দর্শকদের তুমুল করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়লেন ক্রিস উড। এরপর সরাসরি তিনি চলে গেলেন গ্যালারিতে।সেখানে কিছু সয়য় কাটালেন ফ্যানদের সঙ্গে। দিয়েছেন অটোগ্রাফ, তুললেন ছবি। কিন্তু সেখান থেকে ফিরতেই নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ক্রিস উডকে কার্ড দেখিয়েছেন রেফারি।বিশ্বকাপ বাছাইয়ে ফিজির বিপক্ষে নিউজিল্যান্ডের ৭-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি।

ওয়েলিংটনে ষষ্ঠ মিনিটে উডের গোলেই এগিয়ে যায় নিউ জিল্যান্ড। ৫৬ ও ৬০ মিনিটে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন নটিংহ্যাম ফরেস্টের ফরোয়ার্ড ক্রিস উড।এরপরই তাকে তুলে নেন নিউ জিল্যান্ড কোচ। ফ্যানদের সঙ্গে মিলিত হতে গ্যালারিতে চলে যান তিনি।ফেরার পর তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কারণ, খেলা যে তখনও চলছিল।

উল্লেখ্য,নিউ জিল্যান্ডের জার্সিতে ৩৩ বছর বয়সী উডের টানা দ্বিতীয় হ্যাটট্রিক এটি। ক্লাব নটিংহ্যামের হয়েও দারুণ ছন্দে আছেন তিনি।এই সিজনে প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে তার গোল ১৮টি। আসরে তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের।