গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National লাদাখের জোজিলায় তুষারধস, মৃত ৭

    লাদাখের জোজিলায় তুষারধস, মৃত ৭

    0
    28
    ছবি সৌজন্যে : এক্স
    শ্রীনগর-লেহ জাতীয় সড়ক একাধিক তুষারধসের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। জাতীয় সড়কের অন্তর্গত জোজিলা গিরিপথে তুষারধরে চাপা পড়ে একাধিক গাড়ি।
    এই দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং।
    সংবাদ সংস্থা জানাচ্ছে, শুক্রবার বিকেলে জোজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে তুষারধস আঘাত হানে। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে। ঘটনার খবর পেয়েই সেনা, আধাসেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্ঘটনাস্থলে গিয়ে বরফ ও পাথর সরিয়ে উদ্ধারের কাজ শুরু করে। জোজিলা গিরিপথের পাশাপাশি শ্রীনগর-লেহ্ জাতীয় সড়কের আরও কয়েকটি অংশেও ভূমি ও তুষারধস হয়েছে।