গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সব বিমানের ফুয়েল কন্ট্রোল খতিয়ে দেখা হবে

    সব বিমানের ফুয়েল কন্ট্রোল খতিয়ে দেখা হবে

    0
    271
    ছবি সৌজন্যে : এক্স

    এবার বোয়িং-সহ ভারতে চলাচলকারী সকল বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ,ডিজিসিএ।পাশাপাশি ডিজিসিএ সাই জানিয়েছে,এই পরীক্ষা বাধ্যতামূলক এবং ২১ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

    জানা গিয়েছে, যেসব বিমানের মডেলগুলো পরীক্ষা করা হবে তার মধ্যে রয়েছে ৭৩৭, ৭৪৭, ৭৫৭, ৭৬৭, ৭৭৭ এবং ৭৮৭ এর মতো বোয়িং বিমান, ৭১৭ এবং ৭২৭ এর মতো পুরানো মডেলও। তালিকায় রয়েছে কিছু ম্যাকডোনেল ডগলাস বিমান। অনেক ভারতীয় ক্যারিয়ার এই বিমানগুলো পরিচালনা করে।উল্লেখ্য, কয়েকদিন আগেই আহমেদাবাদ দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে ভারতের বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা ,এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো,এএআইবি। তদন্তে বারবার প্রযুক্তিগত ত্রুটির কথা অস্বীকার করা হলেও তদন্তকারীরা বিমানের ,ফুয়েল কন্ট্রোল সুইচ’টি খতিয়ে দেখছেন। এদিকে,১২ জুন আহমেদাবাদের মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে এআই ১৭১ বিমানটি। দুর্ঘটনা নিয়ে ১৫ পাতার প্রাথমিক রিপোর্ট জমা দেয় ডিজিসিএ। সেখানে জানানো হয়, বিমানবন্দর থেকে ওড়ার এক সেকেন্ডের মধ্য়েই জ্বালানির দুটি সুইচই বন্ধ হয়ে যায়।

    ফলে দুর্ঘটনার কারণ হিসাবে এই বিষয়টির উপর বিশেষ নজর রয়েছে তদন্তকারীদের। এর মাঝেই এবার ডিজিসিএ নির্দেশ দিয়েছে বোয়িং-সহ সব বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ খতিয়ে দেখতে হবে।