গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে

    আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের মন্ত্রী তথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের আওয়ামী লীগ প্রসঙ্গে মুখ খুলেছেন। জানিয়েছেন, ওই দলের কার্যক্রম যেমন নিষিদ্ধ আছে, তেমন নিষিদ্ধই থাকবে।

    আপাতত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই। বরং আওয়ামী লীগের কার্যক্রমকে তেমন গুরুত্ব দিতেই রাজি নন ফখরুল। ঢাকার এক অনুষ্ঠানে মির্জা ফখরুল,শেখ হাসিনার দল প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। বন্ধ আছে, বন্ধই থাকবে। এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। তাদের খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। রাজনীতিকে রাজনীতির মতো চলতে দেওয়া উচিত। গণতন্ত্র গণতন্ত্রের পথে চলুক। বিচ্ছিন্ন ভাবে কিছুকে দেখার দরকার নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরও বলেছেন, আওয়ামী লীগ কিছু কিছু কাজ করার চেষ্টা তো করবেই। করছেও। কিন্তু তাতে লাভ হচ্ছে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট গণঅভ্যুত্থানের চাপে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং ভারতে চলে আসেন।মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। ফলে গত মাসে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে হাসিনার দল লড়তেই পারেনি। অনেকে তাই নির্বাচনের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতায় এসেছে বিএনপি।