
ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লিগ।
সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের হ্যান্ডলে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি কর্মসূচির লিফলেট এবং প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ। এর পরে ৬, ১০ এবং ১৬ ফেব্রুয়ারির কর্মসূচি শেষে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এদিকে হাসিনার দলের কর্মসূচি রুখতে তৎপরতা শুরু করে দিয়েছে ইউনূসের সরকারও। সংবাদমাধ্যম সূত্র অনুসারে, ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম প্রশাসনের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানান, আওয়ামী লিগের পতাকার নীচে কেউ অবৈধ বিক্ষোভ করার সাহস দেখালে তাঁকে আইনের মুখোমুখি হতে হবে।
সোশ্যাল মিডিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনও ধরনের চেষ্টাকে সুযোগ দেওয়া হবে না। ৫ অগাস্ট বাংলাদেশে হাসিনার সরকারের পতন হয়। তিনি আশ্রয় নেন ভারতে।







