
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে দাঁড়িয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর শপথ নিয়েছেন আওয়ামি লিগ নেতৃত্ব।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিস্থলে দাঁড়িয়ে পাল্টা আন্দোলনের বার্তাও দিয়েছেন তাঁরা। আন্দোলনের মাধ্যমে নেত্রীকে দেশে ফেরানোর কথা বলছেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন শাসকদলের নেতা-কর্মীরা। ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলি খান, সাধারণ সম্পাদক জি এম সাহবুদ্দিন আজম-সহ অনেকে। মাহবুব আলি খানের নেতৃত্বে শপথবাক্য পাঠ করা হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির উপরে শূন্যে মুষ্ঠিবদ্ধ হাত রেখে শেখ হাসিনার উপর ঘটা অন্যায়ের প্রতিশোধের শপথ নিয়েছেন দলের সদস্যেরা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশজুড়ে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, তা রুখে দেওয়ার প্রতিজ্ঞাও করেছেন।
