গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home International ইউনূস-আদালত নিষিদ্ধ না করলে ভোটে আওয়ামী লীগ

    ইউনূস-আদালত নিষিদ্ধ না করলে ভোটে আওয়ামী লীগ

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বা আদালত নিষিদ্ধ ঘোষণা না করলে বাংলাদেশের জাতীয় সংসদের ভোটে আওয়ামী লীগের অংশ নিতে কোনও বাধা নেই।
    এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন।বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা সংশোধন কর্মসূচির প্রক্রিয়া শুরু করেছে কমিশন। সে সম্পর্কে সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ভবিষ্যৎ সম্পর্কে এএমএম নাসিরউদ্দিন বলেছেন, এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ মামলা করেছেন আদালতে। আওয়ামী লীগ যাতে নির্বাচনে না আসতে পারে, সেটার আদেশ চেয়ে। আদালত যদি রায় দেয়, যে ভাবে রায় দেবে, সে ভাবে ব্যবস্থা নেব। আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার।
    ক্ষমতার পালাবদলের পর শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার দাবি উঠলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। বরং সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধনের খসড়া প্রস্তাব থেকে রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ সংক্রান্ত বিষয়টি বাদ দেওয়া হয়েছে।