
বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামি লিগ অংশ নেবে কিনা, তা তারাই ঠিক করবে। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি বলেছেন, আওয়ামি লিগ করতে চায় কিনা, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। একই সঙ্গে তাঁর দাবি, নিবাচন কমিশন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অগস্টে ক্ষমতার পালাবদলের পর হাসিনার দলকে নিষিদ্ধ করার দাবি উঠলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও এবিষয়ে কোনও পদক্ষেপ করেনি।
গত ডিসেম্বরে বাংলাদেশের প্রধান নির্বাচনার এএমএম নাসিরউদ্দিনকে হাসিনার দলের ভবিষ্যৎ সম্পর্কে জানাতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা আদালত যদি নিষিদ্ধ ঘোষণা না-করে, তবে বাংলাদেশের জাতীয় সংসদের ভোটে আওয়ামি লিগের অংশ নিতে কোনও বাধা নেই।







