গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Lifestyle খেজুর থেকে দূরে 

    খেজুর থেকে দূরে 

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সেরার সেরা খেজুর। কিন্তু এত উপকারিতা থাকা সত্ত্বেও কিছু মানুষকে খেজুর থেকে দূরে থাকা উচিত।

    খেজুর খাওয়ার ফলে তাদের অনেক সমস্যার মুখোমুখি হওয়া লাগতে পারে। এখন প্রশ্ন হলো,কারা কারা খেজুর এড়িয়ে চলবেন।পেট খারাপ হলে,ডায়রিয়ার সমস্যা থাকলে খেজুর খাবেন না। এতে মল নরম করার বৈশিষ্ট্য পাওয়া যায়। এটি বেশি পরিমাণে খেলে সমস্যা আরো বাড়তে পারে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন বা ইতিমধ্যেই মোটা, তাদের খেজুর কম খাওয়া উচিত।কারণ এতে রয়েছে প্রচুর ক্যালরি। যা ওজন বাড়াতে পারে দ্রুত।আবার,যদি কিডনি দুর্বল হয় বা এর সঙ্গে সম্পর্কিত কোনো রোগ থাকে, তাহলে খেজুর খাওয়া এড়িয়ে চলুন। এতে উচ্চ পটাশিয়াম রয়েছে।এই উচ্চ পটাশিয়াম কিডনি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। আর,ডায়াবেটিস থাকলে খেজুর কম খান বা একেবারেই খাবেন না। এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি রয়েছে। যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।পাশাপাশি,কোনো কিছুতে অ্যালার্জি থাকলে খেজুর খাওয়া এড়িয়ে চলুন।এতে চুলকানি, ফুসকুড়ি, হাঁচি বা চোখে জ্বালার মতো সমস্যা হতে পারে। আবার গর্ভাবস্থায় খুব বেশি খেজুর খাওয়া ঠিক নয়। এটি গর্ভাবস্থায় সংকোচন বাড়াতে পারে। এতে সমস্যা হতে পারে। অতএব খাওয়ার আগে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। অন্যদিকে যদি প্রায়ই কোষ্ঠকাঠিন্য হয় তবে বেশি খেজুর খাবেন না।এটি মলকে খুব শক্ত করে তুলতে পারে এবং পেট খালি করতে অসুবিধা হতে পারে। খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে। এগুলো অতিরিক্ত খেলে মাংসপেশির দুর্বলতা হতে পারে। তাই স্বাভাবিক পরিমাণে খেজুর খাওয়াই ভালো হবে। সেই সঙ্গে ছোট বাচ্চাদেরও খেজুর দেওয়া উচিত নয়, কারণ তাদের অন্ত্রগুলো খুব ভালোভাবে বৃদ্ধি পায় না। বেশি খেজুর খেলে তাদের হজম প্রক্রিয়াও নষ্ট হয়ে যেতে পারে।খেজুর খাওয়া একটি ভালো অভ্যাস, কিন্তু বেশি খাওয়া সমস্যা তৈরি করতে পারে। তাই, খেজুর কতটা এবং কিভাবে খাওয়া উপকারী প্রমাণিত হতে পারে সেটা জানাটা জরুরি। বলা হয়,দিনে ২-৪ টির বেশি খেজুর খাওয়া উচিত নয়।

    দুধ বা বাদাম দিয়ে এটি খেলে বেশি উপকার হবে। গ্রীষ্মে খুব বেশি খেজুর খাওয়া উচিত নয়, কারণ এটি শরীরে তাপ বাড়িয়ে দিতে পারে।