
অক্সিজেন সিলিন্ডার লিক, ফলে আবারও পিছোল শুভাংশু শুক্লাদের মহাকাশযাত্রা। এই নিয়ে টানা পঞ্চমবার বাধা পড়ল তাঁদের মহাকাশযাত্রায়। মেরামতের কাজ শেষ হলে নতুন উৎক্ষেপণের তারিখ জানানো হবে।
বুধবার বিকালে স্পেসএক্সের ড্রাগন মহাকাশ যানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে যাত্রা শুরুর কথা থাকলেও, এখনই তা হচ্ছে না। স্পেসএক্সের তরফে জানানো হয়েছে, উৎক্ষেপণের আগে মহাকাশযানের ফায়ার বুস্টার পরিদর্শনের সময় দেখা যায় যে রকেটে এলওএক্স লিক করছে। অর্থাৎ রকেটে অক্সিজেন লিক করছে। ফ্যালকন-৯ রকেটের এই সমস্যা নতুন নয়।
আগের অভিযানেই অক্সিজেন লিকের সমস্যাটা নজরে আসে। সেই সমস্যার কারণেই এবারও শুভাংশুদের মহাকাশযাত্রা পিছিয়ে দিতে হয়েছে স্পেসএক্সের, জানিয়েছে ইসরো।
