গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National রামনবমী উপলক্ষ্য়ে সেজে উঠেছে অযোধ্য়া

    রামনবমী উপলক্ষ্য়ে সেজে উঠেছে অযোধ্য়া

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    রামনবমী উপলক্ষ্যে সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। যারফলে নিরাপত্তার এলাহি আয়োজন করা হয়েছে অযোধ্যা জুড়ে। সকাল বেলা মঙ্গলরাতির মধ্যে দিয়ে শুরু হয়েছে রামলালার পুজো। একইভাবে সূর্যের রশ্মি দিয়ে রাম লালা মূর্তির প্রতীকী অভিষেক করা হয়েছে। সূর্য তিলক থেকে শুরু করে ২ লক্ষ প্রদীপ, অযোধ্যার রামনবমী স্মরণীয় করে রাখতে এলাহি আয়োজন প্রশাসনের।
    রাম মন্দির নির্মাণের পর এটিই হতে চলেছে দ্বিতীয় রাম নবমী। রামনগরীতে ভক্তদের ঢল। রামনবমী উদযাপনে সেজে উঠেছে অযোধ্যা। সাজানো রাস্তাঘাট, ঝলমলে মন্দির। প্রথমবারের মতো, রাম নবমীতে দীপোৎসবও আয়োজন করা হয়েছে। অযোধ্যার আইজি প্রবীণ কুমার বলেছেন, সিসিটিভি, ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি ভক্তদের সব রকমের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
    পাশাপাশি ড্রোন ব্যবহার করে সরযূ নদীর পবিত্র জল ভক্তদের উপর ছিটিয়ে দেওয়া হয়েছে। রাম নবমীতে ভক্তদের জন্য ১২০টি বিশেষ বাস চালানো হয়েছে। এবার অযোধ্যায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুরোধে, প্রথমবারের মতো রাম নবমীতে দীপোৎসব আয়োজন করা হবে। এতে ২ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হয়েছে। এতে সমগ্র অযোধ্যা আলোকিত হবে।