গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk রামমন্দিরের পুরোহিতদের পোশাকের রং বদল, ফোনে নিষেধাজ্ঞা

    রামমন্দিরের পুরোহিতদের পোশাকের রং বদল, ফোনে নিষেধাজ্ঞা

    0
    171
    Changing the color of the clothes of Ram Mandir priests ban on phones
    Changing the color of the clothes of Ram Mandir priests ban on phones
    অযোধ্যার রামমন্দিরে বদলে যাচ্ছে পুরোহিতদের পোশাক। এতদিন মন্দিরের পুরোহিতেরা গেরুয়া রঙের পোশাক পরতেন।
    এবার তাঁদের পরতে হবে হলুদ রঙের পোশাক। তবে কেবল রঙেই নয়, বদল আসছে পোশাকের ধরনেও। পোশাকবিধি নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তবে নতুন বিধি কবে থেকে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।এতদিন রামমন্দিরের পুরোহিতেরা গেরুয়া রঙের কুর্তা, পাগড়ি এবং ধুতি পরতেন। এবার তাঁদের পরতে হবে হলুদ রঙের ধুতি, চৌবন্দি এবং পাগড়ি। নতুন বিধিতে বলা হয়েছে, পুরোহিতদের এবার পায়ের গোছ পর্যন্ত ধুতি পরতে হবে। এতদিন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনও নির্দেশিকা ছিল না। জানা গিয়েছে, নিরাপত্তার কারণে ফোন নিয়ে মন্দির চত্বরে ঢুকতে পারবেন না কোনও পুরোহিত। সম্প্রতি মন্দিরের ভিতরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল। তারপরেই ফোন নিয়ে কড়াকড়ির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।