গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata জুলাই থেকেই আয়ুষ্মান কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    জুলাই থেকেই আয়ুষ্মান কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব

    জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    তিনি আশা করছেন প্রথম দফাতেই স্বাস্থ্যসাথীর ৬ কোটি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনতে পারবেন। পরে সেই সংখ্যার আরও বৃদ্ধি হবে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জন্য নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যাঁরা নতুন আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হয়নি, তাঁদেরকেও সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের মন্ত্রী, আধিকারিকদের উপস্থিতিতে এটা করা হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারাই নন, কর্মসূত্রে বা শিক্ষার জন্য যাঁরা ভিন রাজ্যে থাকেন তাঁরাও এই সুবিধে পাবেন।

    রাজ্যে ৪৬৯ প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র করার প্রস্তাবেব পাশাপাশি শুভেন্দু অধিকারী আরও বলেছেন রাজ্যে সাভাইক্যাল ক্যান্সারের টিকাকরণে পশ্চিমবঙ্গের জন্য ৭ লাখের বেশি ডোজ দিতে চায় কেন্দ্র। ১৪-১৫ বয়সি মেয়েদের টিকা দেওয়া হবে। ৩০ মে পশ্চিমবঙ্গে সার্ভাক্যাল ক্যান্সারের টিকাকরণ শুরু হবে।