গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment বাজার হতো না আয়ুষ্মান-তাহিরার

    বাজার হতো না আয়ুষ্মান-তাহিরার

    0
    134
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। তাঁদের রসায়ন ও বোঝাপড়া ফ্যানরা দারুণ পছন্দ করেন। তবে তাঁদের শুরুর সময়টা সহজ ছিল না। দাম্পত্য জীবনের শুরুতে ভীষণ আর্থিক কষ্টে কেটেছে তাঁদের সময়।

    এমনও দিন পার করতে হয়েছে, যখন বাজার করার মতো টাকাও তাঁদের হাতে থাকত না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের শুরুর দিকের কঠিন সময়ের স্মৃতি তুলে ধরেছেন তাহিরা। সাক্ষাৎকারে তাহিরা জানিয়েছেন, বিয়ে–পরবর্তী সময় তাঁদের জন্য ছিল ভীষণ কঠিন। কারণ, আয়ুষ্মান তখন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন না। আয়ুষ্মানের তখন তেমন আয় ছিল না। তাহিরার রোজগারে চলত সংসার।তাহিরাও একসময় বেকার হয়ে পড়েন, তখন সঞ্চয় ভেঙে সংসার চালান তিনি।কিন্তু একটা সময় পর তা–ও শেষ হয়ে যায়।এ কঠিন পরিস্থিতির মধ্যেও মা–বাবার কাছ থেকেও সাহায্য চাননি তাহিরা।নিজেদের অবস্থার কথা বলতে গিয়ে তাহিরা বলেছেন, আয়ুষ্মানের কোনো ধারণাই ছিল না যে ঘরে বাজার কীভাবে আসছিল। ব্যাংকের সঞ্চয় আস্তে আস্তে শেষ হয়ে যায়। খুব খারাপ পরিস্থিতি দেখতে হয় তাঁদের। কোনো দিন কারও কাছ থেকে টাকা চাননি, এমনকি বাবা-মায়ের কাছ থেকেও না।বলেছেন,আয়ুষ্মান-তাহিরা এমনও দিন পার করেছেন, যখন বাড়িতে ফল কিনে আনার মতো টাকা ছিল না। তখন কার্যত ক্ষোভে দুঃখে ফেটে পড়েন তাহিরা।ভিকি ডোনার অভিনেতা আয়ুষ্মান তখন বুঝতে পারেন পরিস্থিতি কতটা সংকটের। তিনি তাহিরাকে প্রশ্ন করেন, কেন তাহিরা তাঁকে কিছু বলেননি। উত্তরে তাহিরা বলেন, তিনি কোনো দিন কারও কাছে টাকা চাইতে পারেননি।

    এরপর আয়ুষ্মান তাঁর ক্যারিয়ার শুরু করেন ভিডিও জকি হিসেবে। আস্তে আস্তে আর্থিক সংকট কাটতে থাকে।প্রসঙ্গত, স্কুলে পড়াকালীনই একে অপরের ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছিলেন তাহিরা ও আয়ুষ্মান। ২০০৮ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের বিরাজবী নামে এক ছেলে ও ভারুস্কা নামে এক মেয়ে রয়েছে।