আজারবাইজান বিমান দুর্ঘটনা : ক্ষমা চাইলেন পুতিন

0
119
ছবি সৌজন্যে : এক্স
কাজাখস্তানে বিমান দুর্ঘটনার জন্য আজারবাইজানের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলা মোকাবিলার জন্য ব্যবহৃত প্রযুক্তি ভুলবশত ব্যবহার করার ফলেই যাত্রীবাহী বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
এই দুর্যোগে অন্তত ৪২ জন প্রাণ হারিয়েছে, ২৯ জন বেঁচে গেছে। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং আবারও নিহতদের পরিবারের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বুধবার কাজাখস্তানে যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৪২ জনের। বিমান থেকে ২৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দরের নিকটবর্তী হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। কাজাখস্তানের আকতু শহর থেকে তিন কিলোমিটার দূরে আছড়ে পড়েছে আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমান।