‘বি’ মানে বিড়ি-বিহার, কংগ্রেসের পোস্টে নয়া বিতর্ক

0
94
ছবি সৌজন্যে : এক্স
কেরালা প্রদেশ কংগ্রেসের তরফে জিএসটি সংস্কার নিয়ে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছিল- বি মানে বিড়ি, বি মানে বিহার। দুটোকেই আর পাপ বলা যাবে না। যদিও বিতর্ক ছড়াতেই পোস্টটি মুছে ফেলা হয়।
প্রাক্তন কংগ্রেস সাংসদ রাশিদ আলভি কেন্দ্রকে প্রশ্ন ছুড়ে বলেছেন, বিড়ির ট্যাক্স ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে কেন? স্পষ্টতই আসন্ন বিহার বিধানসভা ভোটের কথা ভেবেই বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরীর তোপ, এটা গোটা বিহারের অপমান। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে কটাক্ষ, আর এখন পুরো বিহারবাসীকে হেয় করা-এটাই কংগ্রেসের চরিত্র।
জেডিইউ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় কুমার ঝা কংগ্রেসকে আক্রমণ করে লিখেছেন, বি মানে শুধু বিড়ি নয়, বি মানে বুদ্ধি, যা কংগ্রেসের নেই। বি মানে বাজেটও, যা বিহার বিশেষ সাহায্য পেলে কংগ্রেসকে কষ্ট দেয়। এই ধরনের পোস্ট শুধু বিহারের মানুষকেই নয়, দেশের গৌরবময় ইতিহাস এবং গণতন্ত্রকেও অপমান করেছে।