
বর্তমানে আধার প্রতিটি নাগরিকের পরিচয়পত্রের মতো ব্যবহৃত হয় এবং এখন শিশুদের জন্যও এটি সমানভাবে জরুরি হয়ে উঠেছে। স্কুল ভর্তির জন্য হোক বা সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে শিশুদের আধার তৈরির প্রক্রিয়া অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। এখন পাঁচ বছরের কম বয়সি শিশুদের আধার কার্ড তৈরি করা যাবে কয়েক মিনিটের মধ্যেই। তাও সম্পূর্ণ বিনামূল্যে। শুধু শিশুর জন্ম শংসাপত্র এবং বাবা-মায়ের মধ্যে যে কোনও একজনের আধার নিয়ে পোস্ট অফিসে যেতে হবে।
সেখানে প্রাথমিক নথি যাচাইকরণ এবং বাবা বা মায়ের যে কোনও একজনের বায়োমেট্রিক যাচাইকরণ সম্পন্ন হলেই আধার এনরোলমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এরপর শিশুর ছবি তোলা এবং আধার এনরোলমেন্ট ডিজিটালভাবে সম্পন্ন করা হয়।
