
হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি। এবার আন্তর্জাতিক বাণিজ্যের আরও এক গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছে ইরান। লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগকারী বাব আল-মান্দেব প্রণালী ইরানের থেকে বহু দূরে অবস্থিত।
ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় দুই-আড়াই হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই প্রণালী। সরাসরি না হলেও এই সমুদ্রপথকে বকলমে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে ইরানের।
কারণ, বাব আল-মান্দেবের উত্তরপূর্ব দিকে রয়েছে ইয়েমেন। জলপথের উপরে ইয়েমেনের নিয়ন্ত্রণ পাওয়া খুবই সহজ। ইয়েমেনে রয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র হুথি গোষ্ঠী। বাব আল-মান্দেব নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দেওয়ার সময়েও সে দিকেই ইঙ্গিত করেছেন ইরানের সামরিক কমান্ডার। কানি এ প্রসঙ্গে মন্তব্যের সময়ে রেজিস্ট্যান্স অ্যাক্সিস-এর কথা উল্লেখ করেন।
