গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk সেপ্টেম্বরেও বাবা সিদ্দিকিকে খুনের চেষ্টা

    সেপ্টেম্বরেও বাবা সিদ্দিকিকে খুনের চেষ্টা

    0
    133

    সেপ্টেম্বরেও মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের চেষ্টা করেছিল আততায়ীরা। এক-দু’বার নয়, ১০ বার মারার চেষ্টা হয়। কিন্তু প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

    তবে ১২ অক্টোবর রাতে লক্ষ্যভ্রষ্ট হয়নি।শনিবার পুত্র জ়িশান সিদ্দিকির দলীয় কার্যালয়ের সামনে খুন হন এনসিপি নেতা। নিজের গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, খেরওয়াড়ি অর্থাৎ যে এলাকায় হামলার ঘটনা ঘটে সেটি উন্মুক্ত এলাকা। তাই সেই জায়গাতেই হামলা চালানোর পরিকল্পনা করেছিল আততায়ীরা।ধৃতদের জেরা করেই এমন তথ্য মিলেছে। অতীতেও বাবা সিদ্দিকিকে খুন করার পরিকল্পনার কথা অভিযুক্তদের জেরায় উঠে এসেছে। কিন্তু কেন ব্যর্থ হয়েছে, সে সম্পর্কে ওই তদন্তকারী অফিসার বলেছেন, বিভিন্ন কারণ উঠে এসেছে। কখনও এমন অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল, শেষ পর্যন্ত সেখানে আসেননি বাবা সিদ্দিকি। আবার অনেক সময় অনুষ্ঠানে এলেও কর্মী-সমর্থকদের ভিড় ঘিরে থাকার কারণে তাঁকে মারতে পারেননি অভিযুক্তেরা।

    তাই বাধ্য হয়েই পরিকল্পনা বাতিল করতে হয়। উল্লেখ, বাবা সিদ্দিকি-খুনে পুলিশ এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে।

    ছবি : সংগৃহীত