
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সালমান আলী আঘাকে অধিনায়ক ও শাদাব খানকে সহ-অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সীমিত ওভারের ক্রিকেটে দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ১৬ থেকে ২৬ মার্চ নিউজিল্যান্ডের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এছাড়া, ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
ওয়ানডে সিরিজে অবশ্য পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। তার ডেপুটি হিসেবে রয়েছেন সালমান।এই সিরিজেও অন্তর্বর্তীকালীন দায়িত্ব হিসেবে প্রধান কোচের ভূমিকা পালন করবেন আকিব জাভেদ। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে মোহাম্মদ ইউসুফকে।









