হুমায়ুনের হাত ধরে বাবরি নির্মাণ শুরু, পিছলো বাবরি যাত্রা

0
291
ছবি সৌজন্যে : নিজস্ব
কোরান পাঠের পর হুমায়ুন কবিরের হাত ধরে শুরু হয়ে গেল বাবরি মসজিদ নির্মাণের কাজ। নিজের হাতে ইট গেঁথে নির্মাণ কাজের সূচনা করেছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান।
দু’বছরের মধ্যে মসজিদ নির্মাণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সেইমত কেরলের সংস্থার সঙ্গে এগ্রিমেন্ট করা হয়েছে। বাবরি মসজিদ নির্মাণের খরচ ধরা হয়েছে ৫০ থেকে ৫৫ কোটি টাকা। বাংলা তথা দেশের কোনও শক্তি নেই বাবরি মসজিদ নির্মাণ আটকায় হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল গঠন করেন হুমায়ুন কবির। এরপর গত বছর ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করেন তিনি। হুমায়ুন কবির বলেছেন তিনি দলে থাকলে বাবরি মসজিদের বেনফিট পেত তৃণমূল। ভোটে এর খেসারত দিতে হবে মমতা বন্দ্যোপাধায়কে। এদিকে পলাশি থেকে ইটাহার পর্যন্ত যে বাবরি যাত্রার কর্মসূচি ছিল তা পরীক্ষার কারণে স্থগিত করা হয়েছে।
বদলে পলাশি থেকে বেলডাঙা পর্যন্ত ২২ কিলোমিটার পদযাত্রা করবেন হুমায়ুন। কবির। মালদা পুলিশের তরফে জানানো হয়েছে বাবরি যাত্রা হলে পরীক্ষার্থীদের অসুবিধে হবে। তাই এই যাত্রাকে পিছিয়ে দেওয়া হয়েছে।