৪ মাস ধরে বেতন বন্ধ বাবরদের

0
152

চার মাস ধরে বেতন পাচ্ছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। রিপোর্ট অনুযায়ী, চার মাস ধরে বেতন পাচ্ছেন না বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। মেয়েদের দলের বেতন না পাওয়ার কারণটা জানা গেলেও পুরুষ দলের বেতন না পাওয়ার কারণ স্পষ্ট করে জানা যায়নি।

 

পিসিবির সঙ্গে মহিলা ক্রিকেটারদের বর্তমান চুক্তির মেয়াদ ২৩ মাসের। কেন্দ্রীয় চুক্তি শুরু হয়েছে ২০২৩ সালের ১ আগস্ট থেকে। এটা শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন। তবে কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শুরুর ১২ মাস পর পিসিবির আবার পর্যালোচনা করার কথা। সেই পর্যালোচনা হয়নি বলেই বেতন দেওয়া হচ্ছে না মহিলা ক্রিকেটারদের।পিসিবি বলেছে, কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ২০২৪ সালের ১ জুলাই থেকে চুক্তির প্রস্তাব দেওয়া হবে খেলোয়াড়দের। পিসিবির এক কর্তা বেতন বকেয়া থাকার কারণ হিসেবে বলেছেন, অনেক কিছু হচ্ছে এবং সবকিছু সামলানোর জন্য সময়ের খুব অভাব।উল্লেখ্য,পিসিবির নীতি অনুযায়ী পাকিস্তানের ক্রিকেটাররা ট্রেনিং ক্যাম্প চলার সময় দৈনিক ভাতা পায় না।কারণ, ওই সময়ে পিসিবি থেকে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়।সেপ্টেম্বরের ১ তারিখ থেকে পাকিস্তানের মেয়েরা ক্যাম্পে ছিলেন। এ কারণে এই সময়ে তারা দৈনিক ভাতাও পাননি। তবে এই সময়ে সাপোর্ট স্টাফদের দৈনিক ভাতা দেওয়া হয়েছে।